শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন আরও ১৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

দিদারুল আলম:[২] করোনা ভাইরাসে রোববার (২ মে) ১০৬ জন আক্রান্ত হওয়ার প্রমাণ মিললেও একদিনের ব্যবধানে সেটা প্রায় দ্বিগুণ হয়ে গেলও। গত ২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে ১৯৮ কোভিড রোগী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪৭৮ জন।

[৩] তবে আগের থেকে নমুনা পরীক্ষাও বেড়েছে। রোববার (২ মে) মোট ১ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে আগেরদিন নমুনা পরীক্ষা হয়েছিল ৬৮৪টি।

[৪] নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৪০ জনে। যেখানে নগরের ৪শ এবং উপজেলার বাসিন্দা ছিলেন ১৪০ জন।সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (৪ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৫] সোমবার (৩ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজসহ মোট ১০টি ল্যাবে চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪১টি পরীক্ষা করে ৫৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৪ নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়।

[৬] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে করোনা ধরা পড়ে।

[৭] বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৭টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

[৮] এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬ এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ নমুনা পরীক্ষা করে কোনো আক্রান্তই পাওয়া যায়নি।

[৯] সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন আরও বলছে, চট্টগ্রামে আক্রান্ত ১৯৮ জনের মধ্যে নগরীতে ১৩৭ জন এবং উপজেলার বাসিন্দা ৬১ জন। আর মৃত ব্যক্তিদের মধ্যে ৪ জন নগরীর এবং ১ জন উপজেলার।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ