শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১১:৪০ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ি ফেরা হয়নি জবি শিক্ষার্থী শাহাদাতের

জবি প্রতিনিধি: [২] মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ২৬জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন (২৯) নিহত হয়েছেন।

[৩] সোমবার (৩ মে) শিমুলিয়া থেকে সকাল পৌনে ৭টায় ৩২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

[৪] নিহত শাহাদাত হোসেন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি মাদারীপুর থেকে ঢাকায় আসেন একটি চাকরির মৌখিক পরীক্ষা দিতে।

[৫] জানা যায় , শাহাদাত হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার নিয়ামতকান্দী গ্রামে। তার বাবা আদম আলী মোল্লা ও মা রিজিয়া বেগম দম্পতির ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন শাহাদাত।

[৬] রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও এ বছর মাস্টার্স পাস করেন।চাকরির মৌখিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটে উঠেন। নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে প্রাণ হারান।

[৭] শাহাদাতের মৃত্যুতে শোকের স্তব্ধতা নেমে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

[৮] এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, শাহাদাতের মৃত্যুতে আমরা শোকাহত। এভাবে একজন মেধাবী শিক্ষার্থীর প্রাণ চলে গেল, কোনোভাবে মেনে নেয়া যায় না। স্পিডবোট চালকদের আরো প্রশিক্ষণ ও সতর্কতা মেনে চলতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নজরদারির আহ্বান জানাই। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়