শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছে বিসিবি

রাহুল রাজ: [২] করোনায় বিপর্যস্ত বিশ্বে অনিশ্চিত সব কিছুই। লকডাউনের কারণে আবারো বন্ধ ঘরোয়া লিগ। এমনিতেই লম্বা সময় ছিল না লোকাল ক্রিকেট। বিপিএল এবং প্রিমিয়ার লিগ না খেলা ক্রিকেটাররা পড়েছেন চরম অর্থ সংকটে। শুরু হয়ে এনসিএল আবারো বন্ধ হয়ে যাওয়ায় কঠিন অবস্থার আশঙ্কা ক্রিকেটারদের।

[৩] এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের বড় অঙ্কের অনুদান দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা দিচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক। যার মধ্যে মোট এক হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটার পাবেন অনুদান।

[৪] তবে এমন অনুদানে অন্তর্ভুক্ত থাকবে না চুক্তিতে থাকা পুরুষ ক্রিকেটাররা। চুক্তিতে না থাকা ক্রিকেটাররা পেলেও চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররা সবাই পাবেন। মূলত করোনায় ঘরোয়া ক্রিকেট বন্ধ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

[৫] তারাই অনুদান পাবেন যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, প্রমীলা জাতীয় লিগ, প্রমীলা ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, প্রমীলা প্রিমিয়ার ডিভিশনের খেলোয়াড়দের অনুদান দিবে বিসিবি।- বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়