শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে এক হাজার পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান

ইব্রাহীম খলিল: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবহন শ্রমিক ও সুবিধাবঞ্চিত এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

[৩] শনিবার দুপুরে নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

[৪] উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

[৫] এসময় উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাড. শিব সংকর দাস , সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ওসি আমিনুর রশিদ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দ, সরকারি অন‍্যান‍্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তেল, চিনি, ডালসহ বিভিন্ন উপকরণ।

[৬] এসময় জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খাঁন বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন খাতের শ্রমিকদের প্রধানমন্ত্রীর ত্রাণ কর্মসূচির আওতায় মানবিক খাদ্য সহয়াতার কার্যক্রমের অধীনে এই সহায়তা প্রদান করা হচ্ছ। জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আপনারা তা পালন করে সরকারকে সহযোগিতা করছেন।

  • সর্বশেষ