শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মানিকগঞ্জ প্রতিনিধি : [২] পবিত্র রমজান উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৫হাজার দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে ৫শ টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠনিকভাবে দরিদ্র ও দু:স্থ পরিবারের হাতে নগদ টাকা দিয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

[৪] সারাদেশে সহায়তার অংশ হিসেবে, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৫শ পরিবার করে মোট ৫ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। আসছে ঈদ উপলক্ষ্যেও প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়