শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘শত্রু’ ভারতের জন্য করোনা মোকাবিলায় বাবরের প্রার্থনা, দিলেন ঐক্যের ডাক

স্পোর্টস ডেস্ক : [২] ভারত-পাকিস্তান প্রতিবেশী হলেও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয় মোটেও। ক্রিকেটের মাঠে বিরাট কোহলি ও বাবর আজমরা একে অপরের শত্রু শিবির। যদিও মাঠের বাইরে দুই দেশের বেশ কিছু ক্রিকেটাররা পরস্পরের বন্ধু হিসেবেই পরিচিত।

[৩] এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত দিশেহারা। ইতিমধ্যেই পাকিস্তান সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান থেকে পেসার শোয়েব আখতারও জানিয়েছেন, দুঃসময়ে ভারতের পাশে থাকতে চাই। এবার পাক দলের অধিনায়ক তথা দেশের সেরা আইকন বাবর আজমের কন্ঠেও ঐক্যের সুর, ভারতের জন্যে চাইলেন দোয়া।

[৪] বুর্জ খলিফার গায়ে ভারতের তেরঙ্গা ও তার মাঝে ‘#ঝঞঅণঝঞজঙঘএওঘউওঅ’ বার্তার ছবি পোস্ট করেন বাবর। সেই বার্তায় ক্যাপশনে তিনি লিখেন, এমন বিপর্যয়ের সময়ে ভারতের মানুষের জন্য দোয়া করছি। এখন সময় একতাবদ্ধ হওয়ার এবং এক হয়ে দোয়া করার। সেই সঙ্গে আমি সব মানুষকে অনুরোধ করছি সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার। এটা আমাদের সুরক্ষার জন্যই। একসঙ্গে এটা আমরা করে দেখাতে পারি। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়