শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে রাজধানীতে যানজট!

মাসুদ আলম: [২] মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক সময়ের মতো মানুষকে চলতে দেখা গেছে। অন্যদিনের তুলনায় যানবাহনও ছিলো বেশি। সড়কে প্রতিটি সিগনালে ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেছে। প্রায় প্রতিটি সড়কেই যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহন ছাড়া সবই চলছে।

[৩] সরজমিনে দেখা গেছে, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে বিধিনিষেধ শুরুর দিকে রাজধানীতে পুলিশের সক্রিয় কার্যক্রম লক্ষ্য করা গেলেও এখনকার চিত্র ভিন্ন। অধিকাংশ সড়কে চেকপোস্ট নেই। আবার চেকপোস্ট থাকলেও পুলিশের কার্যক্রম চোখে পড়েনি। চেকপোস্ট গুলোতে আগের মতো মুভমেন্ট পাস চেক করতে দেখা যায়নি। যে যারমতো চলাফেরা করছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। আবার মাস্ক থাকলেও থুতনির নিচে। সড়কে গাড়ির চাপ বেশি থাকায় প্রতিটি সিগন্যালেই যানজটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা ও সিএনজির দখলে রাজধানীর সড়ক। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় তাদের দ্বিগুন ভাড়া গুনতে হয়।

[৪] অফিসগামী মানুষ জানান, গণপরিবহন বন্ধ রেখে লকডাউন দিয়ে লাভ কি। বরং দুর্ভোগ বাড়ছে। ভাড়া দ্বিগুন গুনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে বেতনের একটা অংশ ভাড়ায় চলে যাবে।

[৫] পুলিশ কর্মকর্তারা বলছেন, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ায় সড়কে গাড়ির চাপ বেড়েছে। সিগনালের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। যারা জরুরি কাজে বেরিয়েছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যারা মুভমেন্ট পাস দেখাতে পারছেন না, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়