শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলে এক সপ্তাহে ৩য়বারের মতো উড়লো ইনজিনুয়েটি [২] গড়লো গতি আর দূরত্বের রেকর্ড

আসিফুজ্জামান পৃথিল: [৩] নাসা বলছে, হেলিকপ্টারটি এবারের উড়ানে অধিক সক্ষমতা প্রদর্শন করেছে। পৃথিবীতে হেলিকপ্টারটি যে গতি অর্জন করেছিলো, মঙ্গলে তার চেয়েও বেশি গতি অর্জন করতে পেরেছে ইনজেনুয়েটি। সিএনএন

[৪] যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১টা ৩১ মিনিটে এটি ওড়ে। মঙ্গলের স্থানীয় সময় অনুযায়ী এটি ছিলো ১২টা ৩৩ মিনিট। পৃথিবী সময় সকাল ১০.১৬ মিনিটে এটি তথ্য ও ভিডিও পৃথিবীতে পাঠাতে শুরু করে। এছাড়াও পার্সিভারেন্স রোভার এই হেলিকপ্টারের ওড়ার ছবিও পৃথিবীতে পাঠিয়েছে।

[৫] ২য় বার যতোটা উচ্চতায় উঠেছিলো ইনজেনুয়েটি, এবারও ততটাই উঁচুতে উঠেছে, ১৬ মিটার। এর আগের উড়ানগুলোতে ইনজেনুইটির গতি ছিলো ঘণ্টায় ১.১ মাইল বা প্রতি সেকেণ্ডে আধ মিটার। তবে এবার গতি ছিলো ঘণ্টায় সাড়ে ৪ মাইল বা প্রতি সেকেন্ডে ২ মিটার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়