শিরোনাম
◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উল্লাস

আবুল কাশেম: [২] দেশ জুড়ে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমহল খুলার সংবাদ শুনার পর সিলেটে ছোট বড় দোকান পাট ও শপিংমহলের ব্যবসায়ীদের স্বস্তি ও আনন্দ উল্লাস দেখা গেছে।

[৩] শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

[৪] প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ এপ্রিল হতে দোকানপাট-শপিংমল সমুহ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। স্বাস্থ্য বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/ সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

[৩] উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল থেকে করোনা সংক্রামণ বৃদ্ধির কারণে সরকারি ভাবে লকডাউন জারি করা হয় ২৭ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে দোকান পাঠ খুলে দেওয়ার দাবী জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়