শিরোনাম
◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি ◈ ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯-এর ধ্বংসাবশেষে চাঁদে ২৭ মিটার গর্ত, ছড়িয়ে পড়েছে ধূলিকণা-শিলাখণ্ড ◈ নরও‌য়ের ৪৫ বছরের মহিলা ইনফান্তিনোর চ্যালেঞ্জার, ফিফা সভাপতি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ  ◈ মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সাক্ষী সেই ঐতিহাসিক ফুটবল এবার নিলামে, দাম উঠ‌তে পা‌রে ১০ মি‌লিয়ন ডলার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা ওয়াহিদুদ্দিন খান মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা ওয়াহিদুদ্দিন খান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তিনি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম হাম দোস্ত-এর অনলাইন ভার্সন। এছাড়াও মাওলানা ওয়াহিদুদ্দিন খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও তার ইন্তেকালের খবর নিশ্চিত করা হয়েছে।

হাম দোস্ত-এর অনলাইনে বলা হয়েছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের ছেলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তাঁর পিতা করোনা ভাইরাসে আক্রান্ত।

মৃত্যুকালে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ১৯২৫ সালের ১ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের আজমগড় এলাকায় জন্মগ্রহণ করেন।

দিল্লি থেকে প্রকাশিত মাসিক রিসালা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। বাংলা ভাষায় তার বেশ কিছু বই অনুবাদ হয়েছে। মূলধারার আলেমদের সাথে তার লেখা-চিন্তায় বেশ কিছু আপত্তি রয়েছে। লেখালেখির পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞানগর্ভ আলোচনার জন্যও তিনি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে জনপ্রিয় ছিলেন।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান ২০০০ সালের জানুয়ারিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ, মাদার তেরেসা জাতীয় নাগরিক পুরস্কার এবং রাজিব গান্ধী জাতীয় পুরস্কার (২০০৯) লাভ করেন। তাকে আবুধাবিতে সাঈদীনা ইমাম আল হাসান ইবনে আলী শান্তি পুরস্কার (২০১৫) প্রদান করা হয়।

মাওলানা ওয়াহিদুদ্দিন খানের পরিবারে পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়