শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১০:২১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১০:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রার্দুভাব, হাসপাতালে ভার্তি হচ্ছে নতুন নতুন রোগী

উত্তম কুমার হাওলাদার: পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে অন্ততঃ তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নতুন নতুন রোগী ভার্তি হচ্ছে। এছাড়া বহি বিভাগ থেকে অনেকেই চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ। হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে প্রচন্ড গরম আবহাওয়া এবং বিশুদ্ধ পানির সংকটকে দায়ী করছে চিকিৎসকরা।

এদিকে স্বাস্থ্যকমপ্লক্সে আই,ভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। এছাড়া স্থানীয় বাজারের ফার্ম্মেসী গুলোতে আই ভি স্যালাইন সংকট রয়েছে। কোম্পানীর কাছে অর্ডার করে পাওয়া যাচ্ছে না বলে ওষুধ ব্যবসায়ীরা জানান। তবে এ সুযোগে কেউ কেউ বেশী দামে বিক্রি করছে বলে আভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সরা জানান, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে পার্শ্ববর্তী আমতলী ও তালতালী উপজেলার কিছু সংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এ কারনে রোগীর চাপ বেশি রয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, অতিরিক্ত গরমের কারনে ডায়রিয়া দেখা দিয়েছে । তবে আই .ভি স্যালাইন কিছুটা সংকট রয়েছে। চাহিদা পাঠানো হয়েছে, হয়তো দ্রুত এসে যাবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, কলাপাড়া বিশেষ কিছু এলাকায় এখনো বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফলে ডায়রিয়ার প্রার্দুভাব অনেকটা বেশী। এছাড়া করোনার কারনেও ডায়রিয়া সিমটম হিসেবে দেখা দিতে পারে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়