শিরোনাম
◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে পরকিয়া প্রেমিকের ছুরিঘাতে জীবন গেলো গৃহবধূঁর

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নিজ বাড়ীর আঙ্গিনায় জহুরা বেগম(৩৮) নামে এক গৃহবধূঁ খুন হয়েছে। নিহত জহুরা বেগম উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গাঁ মাষ্টার পাড়ার রহিদুল হাসানের স্ত্রী ও মৃত জহির উদ্দিনের মেয়ে।

শুক্রবার(১৭ অক্টোবর) সকালে খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়ে দেন। উক্ত ঘটনায় নিহত গৃহবধূঁর ছোট বোন জেসমিন আক্তার বাদী  হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়,পাশ্ববর্তী  গ্রামের উত্তর ডাঙ্গা পাড়ার বজলার রহমানের ছেলে আশিকুর রহমান(৩৮)বিভিন্ন সময় কারনে অকারনে ঝগড়া বিবাদ ও ভয় ভীতি প্রদর্শন করেন।শুক্রবার রাত অনুমান সাড়ে বারোটার দিকে আশিকুর রহমান অজ্ঞাত ২/৩জন নিয়ে নিহতের শয়ন ঘরের টিনের চালায় শব্দ করতে থাকে ও জহুরা বেগমকে গালাগাল করতে থাকে।জহুরা বেগম ঘর থেকে বের হয়ে আশিকুর রহমানকে গালাগাল করতে নিষেধ ও চলে যেতে বললে,আশিকুর ক্ষিপ্ত হয়ে জহুরা বেগমের পেটে ও বাম ডান পাজোরে ধারালো ছোঁড়া দিয়ে আঘাত করে পালিয়ে যায়।স্বজনরা গুরুতর আহত অবস্থায় জহুরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে তিনটায় জহুরা বেগমকে মৃত ঘোষনা করেন।নাম প্রকাশে অনিচ্ছুক জহুরা বেগমের প্রতিবেশীরা জানায়,ইতিপূর্বে আশিকুর রহমান ও জহুরা বেগমের অবৈধ সম্পর্কের কারনে বিচার সালিশ হয়েছে।তখন থেকে জহুরা বেগম সম্পর্ক থেকে সরে আসলে আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন।উক্ত কারনে খুনের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারনা করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়।আসামী ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়