শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতের করোনা স্ট্রেইনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন বেশ কার্যকর বলে জানিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি

মাহামুদুল পরশ:[২] বুধবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছেন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল হেজি লেভি। একই বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতীয় স্ট্রেইনের মোকাবিলায় ফাইজার ভ্যাকসিনটি অনেকটাই কার্যকর। এর প্রয়োগের ফলে ইসরায়েলে এই স্ট্রেইনের সংক্রমণ কিছুটা হলেও হ্রৃাস পাচ্ছে। আনন্দবাজার

[৩] সম্প্রতি ইসরায়েলে বিভিন্ন দেশ থেকে ফেরত ৮ জনের শরীরে ভারতের এই স্ট্রেইন ধরা পড়ে। ব্রিটেন, দক্ষিন আফ্রিকা এবং ব্রাজিলের স্ট্রেইনের পর বিশ্বজুড়ে এখন অতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় স্ট্রেইন। ভারতের এই করোনার ধরণটি নিয়ে বিস্তর গবেষণা চালাচ্ছে ব্রিটেন এবং আয়ারল্যান্ড।

[৪] এর আগে নতুন এই স্ট্রেনের জন্য অ্যাস্ট্রেজেনেকাসহ আরও বেশকিছু ভ্যাকসিন খুব বেশি কার্যকর নয় বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এর মধ্যে হেজি লেভির এমন বক্তব্য নতুন আশার আলো দেখাবে বলে মনে করছেন তারা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়