শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় নকল লেভেল ব্যবহার করে ভেজাল ভুষি উৎপাদন: কারখানা বন্ধ ও মালিককে জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ [২] বসন্ধুরার লেভেল লাগিয়ে অবৈধভাবে ধানের গুড়া মিশিয়ে ভেজাল ভুষি উৎপাদন করে বাজারে সরবরাহ করার অপরাধে কারখানা মালিক আমজাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ছোট বাঁখুয়া গ্রামের এই ভুষি উৎপাদন কারখানায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান আদালতের বিচারক হিসেবে এই দন্ড প্রদান করেন।

[৪] সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, উক্ত আমজাদ হোসেন বসুন্ধরার নকল বিজ্ঞাপন দিয়ে তার কারখানায় ভেজাল ভুষি উৎপাদন করে আসছিলেন।

[৫] বসুন্ধরার লেভেল ভুষির বস্তায় লাগিয়ে দিয়ে উল্লাপাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই কারখানাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়