শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:০৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুভমেন্ট পাস পেতে ৭ কোটি ৮১ লাখ বার চেষ্টা

ডেস্ক রিপোর্ট : জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে মুভমেন্ট পাস চালু করেছে পুলিশ। মঙ্গলবার আইজিপি বেনজীর আহমেদ মুভমেন্ট পাসের অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অ্যাপসটি চালু হওয়ার পর থেকে আবেদনের হিড়িক পড়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাস নিতে অ্যাপসটিতে চেষ্টা করা হয়েছে ৭ কোটি ৮১ লাখ বার। প্রতি মিনিটে ২১ হাজার ৩৩৭ বার চেষ্টা করা হচ্ছে। মানবজমিন

পুলিশ সদরদপ্তরসূত্র জানিয়েছে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পেরেছেন ৩ লাখ ১০ হাজার মানুষ। আর পাস ইস্যু করা হয়েছে ২ লাখ ৫০ হাজার।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, মুভমেন্ট পাস সবাই পাবেন না। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেয়া হবে এ পাস। যিনি পাস পাবেন শুধু তিনিই এটি ব্যবহার করতে পারবেন।

এক্ষেত্রে টিকা গ্রহণ, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেয়া হবে।

গতকাল অ্যাপসটির উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেছেন, অতি প্রয়োজন ছাড়া মুভমেন্ট পাস ব্যবহার করা যাবে না। মহামারির মধ্যেও কেউ যদি বাইরে বের হওয়ার জন্য প্রতারণা করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এ ছাড়া একটি ফোন নম্বর ও একটি গাড়ির নম্বর প্লেট দিয়ে একবার আবেদন করা যাবে। তবে প্রথমে কতোজন এ পাস পাবে সেই সংখ্যা নির্ধারণ করা নেই। যে কেউ গুরুত্বপূর্ণ প্রয়োজনে পাস নিতে পারবেন।

তিনি বলেন, মুভমেন্ট পাস নিতেই হবে এমন না। আমরা কাউকে বাধ্য করছি না। এখানে আইনগত কোনো বিষয় নেই। তবে পাস ছাড়া কেউ বের হলে তিনি পুলিশের জেরার মুখে পড়বেন। কেউ যদি মুভমেন্ট পাস নিতে না চায় তাহলে আমরা তাকে জোর করবো না, এটা জোর করার বিষয় না। আমরা কাউকে বাধ্য করছি না। তবে আমরা নাগরিকদের সহযোগিতা করছি।

  • সর্বশেষ