শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখের নাম নিবেন না, ভুলে যান সামনে ঈদ, বললেন ওমর সানী

ডেস্ক রিপোর্ট : দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিয়ত আগের রেকর্ড ছাড়িয়ে মৃত্যু হারও সর্বাধিক কাতারে পৌঁছে গেছে। এই মহামারি পরিস্থিতিতে করোনায় অচেতন ও বেপরোয়া মানুষদের বার্তা দিলেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। সবাইকে পহেলা বৈশাখ ও ঈদ উৎসবের কথা ভুলে গিয়ে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানালেন এই তারকা।

রোববার (১১ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘দয়া করে এবার পহেলা বৈশাখের নাম নিবেন না। ভুলে যান সামনে ঈদ, নতুন কিছু কিনতে হবে। শুধু বাঁচার জন্য স্বাস্থ্যবিধি ফলো করেন, আল্লাহকে স্মরণ করেন। বেঁচে থাকলে পহেলা বৈশাখ, ঈদ অনেক পাবেন! রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হোক না সেটা সীমিত, লস হিসাব করে লাভ নেই, আল্লাহ চাইলে সব হবে। ’

ওমর সানীর সেই স্ট্যাটাসের কমেন্টে মাস্টারমেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী লিখেছেন, 'এসি রুমে সোফায় গা হেলিয়ে বসে বসে পড়লাম। ফ্রিজে খাবার আছে। ক্যাশ কিছু তুলে রেখেছি। এই স্ট্যাটাস আমার জন্য ১০০% প্রযোজ্য। রুটি-রুজির মালিক আল্লাহ। তবে রিক্সাওয়ালাকে রিক্সা নিয়ে বের হতে হবে রাস্তায়। আল্লাহর রহমতে তখন সে একজন প্যাসেঞ্জার পেয়ে যাবে। সেই প্যাসেঞ্জারের টাকায় চাউল কিনবে। এভাবেই আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। পেটে টান পরলে করোনা লকডাউন কেউ মানবে না। না মানার সংখ্যাই বেশি। আমি তো এখন এই কমেন্ট শেষ করেই কাচ্চি বিরিয়ানি খাবো। ওরা কি খাবে? আল্লাহ রহম করো।'

প্রসঙ্গত, চলমান মহামারিতে ওমর সানীর পরিবারে করোনা হানা দিয়েছে। তার স্ত্রী মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের অন্যান্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ভাগ্যক্রমে করোনামুক্ত রয়েছেন এই অভিনেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়