শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে : আফরোজ আব্বাস 

মনিরুল ইসলাম : জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের বেহাল দশা। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিলো লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করারই এদের মূল উদ্দেশ্য ছিলো।

আজ শনিবার রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং মো. মাইনুল ইসলাম প্রমুখ।

আফরোজা আব্বাস বলেন, এত্র এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখদুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মত সবসময় আপনাদের পাশে থাকবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়