শিরোনাম
◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে ১৫ এপ্রিল

জবি প্রতিনিধি: [২] গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন
শেষ হবে আগামী ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) । শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (GST-General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সর্বশেষ সময় ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১১.৫৯ পর্যন্ত। প্রাথমিক আবেদনের সময়সীমা আর বৃদ্ধি করা হবেনা। যেসব শিক্ষার্থীদের ন্যুনতম যোগ্যতা থাকবে তারা সকলেই প্রাথমিক আবেদন করতে পারবে।
[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল আগামী ২৩ এপ্রিল প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৬০০/- (ছয়শ) টাকা জমা দিয়ে ২৪ এপ্রিল হতে ২০ মে এর মধ্যে  ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন। এছাড়াও ১জুন হতে ১০ জুন এর মধ্যে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
[৫] উল্লেখ্য, গত পহেলা এপ্রিল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে।গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইট (www.gstadmission.org এবং www.gstadmission.ac.bd) এ পাওয়া যাবে।
  • সর্বশেষ