শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাটখিলে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাইফুল ইসলাম : [২] নোয়াখালীর চাটখিলে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শুক্রবার রাতে চাটখিল থানা পুলিশ পরিদর্শক শামছুল আমিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ও ওমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাহাপুর ইউনিয়নের শুতার বাড়ির মৃত লোকমান মিয়ার ছেলে কবির হোসেন জসিম (২৯)।

[৪] নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে গিয়াস উদ্দিন বিবলু (৪৩) ও পাঁচগাও ইউনিয়নের নিজ গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার ছেলে মুরাদ হোসেন (২৫) কে আটক করে চাটখিল থানা পুলিশ। এসময় গিয়াসউদ্দিন বিবলু থেকে ৫০০ গ্রাম গাঁজা কোবির হোসেন জসিম থেকে ২০০ গ্রাম গাঁজা এবং মুরাদ হোসেন থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।

[৫] চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টির নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দ্বিপ্রহরের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়