শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাই ইন্ডিয়ান্স ও আরসিবির ম্যাচ দিয়ে আইপিএল শুক্রবার শুরু

এল আর বাদল: [২] কোভিড-১৯ এর কারণে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) শুক্রবার (৯ এপ্রিল) মাঠে গড়াচ্ছে। মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উদ্বোধনী ম্যাচের দুই দল ছাড়াও দিল্লি ক্যাপিটাস,চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও সান রাইজার্স হায়দরাবাদ।

[৩] পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই খেতাব রক্ষার লড়াইতে নামবে রোহিত শর্মার নেতৃত্বে। আইপিএলের ইতিহাসে ভারতের সফলতম অধিনায়কদের অন্যতম বিরাট কোহলি কিন্তু সেভাবে সফল নন। এখনও অবধি আইপিএলের ইতিহাসে ২৯ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তারমধ্যে মুম্বই ১৯ বার ম্যাচ জিতেছে। আরসিবি জিতেছে মাত্র ১০ বার।

[৪] এবারো কোভিডের কারণে আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে দর্শকরা থাকতে পারবেন ন। ফলে আইপিএল ফ্যানদের পুরোপুরি নজর রাখতে হবে হয় মোবাইলে নয় টিভি পর্দায়। [৫] এবারের আইপিএল খেলা হবে চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি ও কলকাতায়। কিন্তু কোনও দলই নিজেদের হোমগ্রাউন্ডে কোনও ম্যাচ খেলবে না। আইপিএলের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। চেন্নাই স্টেডিয়ামে টস হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও বাংলাদেশের টি-স্পোর্টস। - ক্রিকইনফো/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়