শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেইমার জার্সি উপহার দিলেন মেসি ও তার সন্তানদের

স্পোর্টস ডেস্ক :আ‌র্জেন্টাইন সুপার স্টার লিও‌নেল মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্ব খুব পুরনো। এই দুইজন প্রথম দফায় বার্সেলোনায়, এরপর পিএসজিতে খেলেছেন। ফলে তাদের মাঝে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এর আগেও এই দুইজনের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়। যদিও জাতীয় দলে একজন আরেকজনের চিরপ্রতিদ্বন্দ্বী।

মেসিকে নেইমারের জার্সি উপহার দিয়ে সান্তোস লিখেছে, ‘নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অপরিমেয়, সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর। ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।

২০১৪-১৫ মৌসুমটা ছিল মেসি ও নেইমারের জন্য বার্সেলোনার জার্সিতে স্মরণীয় একটা সময়। সেই মৌসুমে অপ্রতিরোধ্য ছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে মিলিয়ে বার্সেলোনা জিতেছিল ট্রেবল। মেসি ও নেইমারের সঙ্গে তখন ভালো বন্ধু হয়ে ওঠেন উরুগুয়ের তারকা লুইজ সুয়ারেজ। যিনি বর্তমানে মেসির সঙ্গে মায়ামিতে খেলছেন।  

নেইমার ২০১৭ সালে এবং মেসি ২০২১ সালে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালে কাছাকাছি সময়ে দুইজনই ক্লাব ছাড়েন এবং ভিন্ন পথ বেছে নেন। তবে এরপরেও তাদের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায় বারবার। যার উদাহরণ এই জার্সি উপহার।  

আর পাঁচ মাস পরই মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ছন্দে থাকলেও ব্রাজিলের অবস্থা তেমনটা ভালো নয়। যদিও বিশ্বকাপে বদলে যেতে পারে সবকিছু। তবে নেইমারের বড় সমস্যা হলো তার ইনজুরি। ব্রাজিলের কোচ আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কোনো ফুটবলার বিশ্বকাপ দলে জায়গা পাবেন না। তা নেইমারই হোক বা অন্য কেউ। এখন দেখার বিষয় নেইমার নিজেকে শতভাগ ফিট করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন কিনা।

  • সর্বশেষ