শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসি’র সঙ্গে সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান, নির্বাচন প্রতিরোধের চেষ্টা করলে জনগণ প্রতিরোধ করবে

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কামিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, যেই নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আমাদেও কিছু করা লাগবে না,  জনগন তাদের প্রতিরোধ করবে। এমনকি আমরাও যদি এমন কাজ করার চেষ্টা করি জনগণ আমাাদেরকেও তাই করবে। 

বুধবার নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁও এ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা বিভিন্ন বিষয়ে অভিয্গে করে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। সাক্ষাৎ  শেষে সাংবাদিকদেও ব্রিফ করেন প্রতিনিধি দলের প্রধান। 

তিনি  বলেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়ত নেতাদের বিভিন্ন বেআইনী কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে। ভিডিও প্রচার হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসিকে সেসব বিষয়ের নিউজ এবং ভিডিও দিয়ে অভিযোগ করেছি। দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে। এজন্য শক্ত পদক্ষেপ নিতে হবে। 

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত অসন্তষ্ট হয়েছি, সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেটা আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিানিয়র সচিব বলেছেন ৫০ লাখ কেন ৫ কোটি টাকা পর্যন্ত বহণ করতে পারেন। এটা ঠিক নয়। এই সময় কেন টাকা আাটক করা হচ্ছে, কারণ সময়টা ভিন্ন। কেননা সময়টা যদি স্বাভাবিক থাকতো তাহলে ইসি কোন বলেছেন বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। নিশ্চয়ই কারণ আছে। ভোটারদের যাতে টাকা দিতে না পারে। সেজনই এত বেশি টাকা বহনে বাঁধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ইসির সিনিয়র সচিব বলেছেন, তিনি কখনও এমন কথা বলেননি। এটা মিস কোড করা হয়েছে। আমরা জানিনা কে সত্য। যদি ইিিসর সিনিয়র সচিব এমন কথা বলে থাকের তাহলে সেটি খুবই দু:খজনক। আর যদি কোন গণমাধ্যম মিসকোড করে প্রচার কওে থাকে সেটিও উদ্দেশ্যপ্রনোদিত, ভালো কাজ নয়। আপনার (সাংবাদিকেরা) সত্যেও সন্ধানী হিসেবে সত্য উৎঘাটন করুন। 

নজরুল ইসলাম  খান বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ড প্রকাশ করেছেন, সেখানে তিনি লিখেন কাস্টমস এর অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহণ করেছেন। এখানেই প্রশ্নের সৃর্ষিট হয়েছে। কে তাকে প্রশ্ন করেছে ? শাহাজালাল বিমানবন্দর দিয়ে এই টাকা কিভাবে গেলো। কেউতো জানতে চাইনি। তাহলে কেন তিনি নিজে থেকেই এই ব্যাখা দিলেন। সবই রহস্যজনক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদেও প্রতিপক্ষ দুর্বল নয়। যারা এই পরিবর্তন চায়না তারাতো নির্বাচন বানচালের চেষ্টা করতেই পারে। আবার যারা নির্বাচিনে আছে, কিন্তু নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এজন্য নির্বাচন কমিশনের উচিত শক্ত ব্যবস্থা নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়