শিরোনাম
◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৬ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের জ্বালানি সাশ্রয়ে নাসার নতুন প্রযুক্তি উদ্ভাবন, কমবে ১০ শতাংশ খরচ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উড়োজাহাজের জন্য একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে জ্বালানি সাশ্রয় করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে বিমানের জ্বালানি খরচ কমবে এবং ভবিষ্যতে দ্রুতগতির বিমানে এটি ব্যবহার করা হতে পারে।

‘ক্রসফ্লো অ্যাটেনুয়েটেড ন্যাচারাল ল্যামিনার ফ্লো’ (সিএটিএনএফএফ) নামের নতুন উইং ডিজাইনের মাধ্যমে একটি গবেষণা প্লেন পরীক্ষায় সফলভাবে ঘণ্টায় ২৩১.৭৫ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে, যা প্লেনের ঘর্ষণ এবং বায়ু প্রতিরোধ কমাতে সহায়ক।

এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো বিমানের উইং বা ডানার ওপরের বায়ুস্তরের স্বাভাবিক পরিচালনা, যাতে ঘর্ষণ কম হয় এবং টার্বিউলেন্স বা বিক্ষিপ্ত বায়ুর প্রভাব কমিয়ে দেওয়া যায়। এর ফলে ইঞ্জিনের শক্তি খরচ কমে এবং জ্বালানি সাশ্রয় হয়। গবেষকরা জানান, বড় বাণিজ্যিক বিমান যেমন বোয়িং ৭৭৭–এর ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োগ করলে বার্ষিক জ্বালানি খরচ প্রায় ১০ শতাংশ কমানো সম্ভব হতে পারে।

বিশেষভাবে তৈরি করা ৩ ফুট উচ্চতার একটি মডেল নাসার এফ-১৫বি গবেষণা বিমানটির নিচে সংযুক্ত করা হয়েছিল এবং বাস্তব বাতাসের মধ্যে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। নতুন প্লেন তৈরি না করেই এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষিত হয়েছে।

নাসা কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি খরচ কমানোর ফলে শুধু অর্থ সাশ্রয় হবে না, পরিবেশে কার্বন নিঃসরণের পরিমাণও কমে যাবে। ভবিষ্যতে এই প্রযুক্তি সুপারসনিক বিমানেও ব্যবহার করা যেতে পারে, যা উচ্চ-গতির বিমানচালনাকে আরও দক্ষ করবে। তবে বর্তমানে এর মূল উদ্দেশ্য বড় বাণিজ্যিক বিমানে জ্বালানি সাশ্রয় করা।

সূত্র- স্ল্যাশগিয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়