শিরোনাম
◈ ইরানের পারমাণু অধিকারের পক্ষে চীন কেন অবস্থান নিচ্ছে? ◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টারলিংক ধ্বংস করতে সক্ষম বিশ্বের শক্তিশালী ক্ষুদ্রতম মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করল চীন

চীনা বিজ্ঞানীরা অত্যন্ত শক্তিশালী কিন্তু আকারে ছোট একটি বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র তৈরি করেছেন, যা ভবিষ্যতে স্যাটেলাইট লক্ষ্য করে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র তৈরির পথ তৈরি করছে। এই প্রযুক্তি দিয়ে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের মতো কনস্টেলেশনকে অকার্যকর করার সম্ভাবনার কথাও উঠে এসেছে।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট লিখেছে, চীনের এই নতুন উদ্ভাবন উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরিতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্র তুলনামূলক কম খরচে এবং প্রায় সীমাহীন ফায়ারিং সক্ষমতার কারণে ক্ষেপণাস্ত্র ও বন্দুকের বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই প্রযুক্তিকে নির্দেশিত শক্তিভিত্তিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে গবেষণা চালাচ্ছে।

মহাকাশে প্রচলিত অস্ত্র দিয়ে স্যাটেলাইট ধ্বংস করলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়, যা অনিয়ন্ত্রিতভাবে ঘুরে বেড়িয়ে নিজ দেশের স্যাটেলাইটের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। তাত্ত্বিকভাবে মাইক্রোওয়েভ তৈরিতে সক্ষম অস্ত্র স্যাটেলাইটের ইলেকট্রনিক ব্যবস্থা অচল করতে পারে, তাও খুব কম ধ্বংসাবশেষ তৈরি করে। এতে কৌশলগত সুবিধা পাওয়ার সুযোগ থাকে।

এই ধরনের অস্ত্র বিদ্যুৎ শক্তি জমা করে একবারে শক্তিশালী পালস হিসেবে ছাড়ে, যা টেসলা কয়েলের মতো কাজ করে। সেই শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ দিয়ে মাইক্রোওয়েভ জেনারেটর চালানো যায় এবং ইলেকট্রনিক সিস্টেমে বিঘ্ন ঘটানো সম্ভব হয়। এত দিন পর্যন্ত এই পালস জেনারেটরের বেশিরভাগ প্রোটোটাইপ ছিল অন্তত ১০ মিটার লম্বা এবং ওজনে ১০ টনের বেশি, ফলে সেগুলো ছোট উইপন সিস্টেমে বসানো কঠিন ছিল।

নতুন গবেষণায় চীনের নর্থওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজির বিজ্ঞানীরা ‘মিডেল ৭১৩১’ নামে একটি বিশেষ তরল ইনসুলেটিং উপাদান ব্যবহার করেছেন। এতে বেশি শক্তি সংরক্ষণ, শক্তিশালী ইনসুলেশন এবং কম শক্তি ক্ষয় সম্ভব হয়েছে। এর ফলে পুরো যন্ত্রটি আরও ছোট এবং কার্যকর করা গেছে।

‘হাই পাওয়ার লেজার অ্যান্ড পার্টিকল বিমস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বিজ্ঞানীরা লিখেছেন, উচ্চ শক্তিঘনত্বের তরল ডাইইলেকট্রিক মিডেল ৭১৩১ এবং ডুয়াল-উইথ পালস ফর্মিং লাইন ব্যবহারের মাধ্যমে সমন্বিত টেসলা ট্রান্সফরমার ও পালস সিস্টেমকে ছোট আকারে আনা গেছে।

চার মিটার লম্বা এবং পাঁচ টন ওজনের এই যন্ত্রটিকে বিশ্বের প্রথম কমপ্যাক্ট হাই-পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র ড্রাইভার হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। টিপিজি১০০০সিএস নামের এই সিস্টেম ট্রাক, প্লেন এমনকি অন্য স্যাটেলাইটেও বসানো সম্ভব বলে গবেষকরা দাবি করেছেন।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, এই সিস্টেম একটানা এক মিনিট ধরে স্থিতিশীলভাবে কাজ করেছে এবং প্রায় দুই লাখ পালস তৈরি করেছে, যেখানে পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমি থেকে পরিচালিত এক গিগাওয়াটের বেশি ক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্র কক্ষপথে থাকা স্টারলিংক স্যাটেলাইটকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। গবেষকদের দাবি, টিপিজি১০০০সিএস থেকে উৎপন্ন বৈদ্যুতিক পালসের ক্ষমতা সর্বোচ্চ ২০ গিগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে।

আগেও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট অকেজো করার প্রয়োজনীয়তা নিয়ে একাধিক গবেষণা চীনে প্রকাশিত করেছে। চলতি বছরের এক গবেষণায় নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের গবেষকেরা লিখেছেন, রাশিয়া-ইউক্রেইন সংঘাতে স্টারলিংক স্যাটেলাইট ঝাঁকের সম্ভাব্য সামরিক গুরুত্ব স্পষ্ট হয়েছে। একই গবেষণায় তারা সাম্প্রতিক বছরগুলোতে ‘মহাকাশের সামরিকীকরণ’ বেড়ে যাওয়ায় চীনের মহাকাশ নিরাপত্তার জন্য এটিকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

গত বছর বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা তাইওয়ানের আয়তনের সমান এলাকায় ছড়িয়ে থাকা স্টারলিংক স্যাটেলাইট ব্যাহত করার একটি সিমুলেশনও চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়