শিরোনাম
◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখবর দিল দ. কোরিয়া, ঢাকায় চালু হচ্ছে ভিসা সেন্টার

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

নতুন এই ব্যবস্থার আওতায় সাধারণ ভিসার আবেদন গ্রহণ ও পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম একমাত্র ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।
ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসা সংক্রান্ত পাসপোর্ট গ্রহণ ও ইস্যু কার্যক্রম আগের মতোই দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হবে।

নতুন চালু হতে যাওয়া কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ঢাকা, বাংলাদেশ-এর ঠিকানা হলো—২য় তলা, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

ভিসা আবেদন কেন্দ্রটি আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করবে। যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর: +889606777156।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে—এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

এছাড়া নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে দেওয়া হবে।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম, অফিস সময়, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস বলেছে, ভিসা আবেদনকারীদের সুবিধা বৃদ্ধি এবং আরও কার্যকর ও দ্রুত ভিসা সেবা নিশ্চিত করতেই নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

 

  • সর্বশেষ