শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাস পোড়া ছিটিয়ে ধান ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতাবশত ঘাস পোড়া ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির ধান ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষক রনিক ইসলাম বাদী হয়ে ২ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মথনপুর গ্রামের মাঠে কৃষক রনিক ইসলামের ২০ শতক জমিতে ধানের আবাদ আছে। গত মঙ্গলবার তার ক্ষেতে গিয়ে দেখেন ধান শুকিয়ে মরে যাচ্ছে।

তিনি জানতে পারেন আগেরদিন সোমবার দুপুর ১২টার দিকে একই গ্রামের শুশান্ত ঘোষ ও মোল্ল্যাডাঙ্গা গ্রামের সুলতান আহম্মেদ তার ক্ষেতে ঘাসপোড়া ঔষধ ছিটিয়েছে। এতে তার চলতি মৌসুমের ক্ষেতের ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক রনিক ইসলাম আরো জানায়, এ বিষয়টি নিয়ে তার বাবা নায়ের আলী অভিযুক্তদের জিজ্ঞাসা করতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।

Advertisement

অভিযুক্তরা বাবাকে গালিগালাজসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দেন। ক্ষতিগ্রস্থ্য কৃষক রনিক জানায়, ঘটনার সময়ে রাব্বি হোসেন (২০) ও জীবন (২৮) নামে স্থানীয় দুই ব্যক্তি উপস্থিত ছিলেন। অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরেই তার ক্ষেত নষ্ট করেছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে নিতাই ঘোষের ছেলে সুশান্ত ঘোষ বলেন, গভীর নলকুপের লাইন ম্যান ড্রেন পরিস্কারে ঘাস পোড়া ঔষধ ছিটানোর সময়ে বাতাসে উড়ে পাশের ধানের জমিতে পড়লে কিছু ধানের ক্ষতি হয়েছে। তিনি এটা ইচ্ছেকৃত ভাবে করেননি। অপরজন সুলতান আহম্মেদ শিলু জানান, এটা আমরা ইচ্ছে করে করিনি। অসাবধানতা বাতাসে ঘাসপোড়া উড়ে এমনটি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কৃষকের ধান নষ্টের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ