শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সর‌লের চাঞ্চল্যকর জিল্লুর হত্যার ৪ আসা‌মি র‍্যাবের হাতে গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল এলাকায় লবণ মাঠ ও মাছের ঘেরের দখলকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– বাঁশখালীর উপকুলীয় সর‌লের আজগর হোসেনের পুত্র মোঃ দিদার, আবু তাহেরের পুত্র আহমদ উল্লাহ, আবদুল মজিদের পুত্র ‌মোঃ শহিদ,মোঃ দেলোয়ারের পুত্র শহিদুল ইসলাম কালু। র‍্যাব সু‌ত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

র‍্যাব-৭-এর দেয়া তথ্য অনুযায়ী, বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামের  চরদখল এর ঘটনায় আবদুল আলীমের ছেলে জিল্লুর রহমান(৩০)কে হত‌্যা করা হয়।

জানা যায়,নিহত জিল্লুর রহমান বিগত কয়েক মাস ধরে তিনি সরলের তাজুর ঘোনা এলাকায় একটি লবণ ও মৎস্য সমিতির অধীনে মাসিক বেতনে পাহারাদারের কাজ করছিলেন। মামলার এজাহার ও র‍্যাবের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে গড়ে ওঠা মাছের প্রজেক্ট-লবণ মাঠ দখল ও ভাগাভাগি নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুলাই রাত ১১টা থেকে পরদিন রাত ২টার মধ্যে একদল ব্যক্তি তাজুর ঘোনা দখলের উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় পাহারায় থাকা জিল্লুর রহমানকে ঘোনা থেকে চলে যেতে হুমকি দেয়া হয়। জিল্লুর রহমান টর্চের আলো দিয়ে সেখানে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তাঁর বুকে তিনটি গুলির আঘাত লাগে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৩১ জুলাই ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলীম বাদী হয়ে গত ২ আগস্ট বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ৪০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত চার পলাতক আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ