শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ২

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী রহিম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঙ্গুর মিয়া ও আলীরাজ নামে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে চরেরবন্দ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত রহিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ছাতক থানার সেকেন্ড অফিসার সঞ্জয় দত্ত জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের গ্রেফতার অভিযান চলছে।

  • সর্বশেষ