শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৩৬ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৩৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত

স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতেই শ্রীলঙ্কার শেষ দুই ব্যাটারকে ফেরালেন ভারতের অভিষিক্ত স্পিনার সারাংশ জৈন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নেমে লঙ্কানদের ফলোঅনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দিনের শেষভাগে দ্রুত চার উইকেট হারিয়ে আবারও চাপে স্বাগতিকরা।

কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬ রানের লিড পেয়েছে তারা। প্রথম ইনিংসে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। মোহাম্মদ সিরাজ চতুর্থ ওভারে লাহিরু উদারাকে ফেরান। দলীয় ৬২ রানে রবীন্দ্র জাদেজার শিকার হন কামিল মিশারা। এরপর অবশ্য দারুণ প্রতিরোধ গড়েন পাসিন্দু সূরিয়াবান্দারা ও কামিন্দু মেন্ডিস। তৃতীয় উইকেটে দুজনের ১১৫ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার আশা দেখায়।  

তবে শেষ পর্যন্ত মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রাসিধ কৃষ্ণ। শর্ট বল পুল করতে গিয়ে টপ-এজ করেন মেন্ডিস। স্কয়ার লেগে থাকা গিল প্রথমে পেছনে, এরপর পাশে দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। মেন্ডিসের বিদায়ের পরও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন সূরিয়াবান্দারা। প্রথম ইনিংসে ৮০ রান করা এই ব্যাটার নিজের দ্বিতীয় টেস্টেই শতকের সম্ভাবনা তৈরি করেছিলেন।

তবে শেষ পর্যন্ত এবারও শতকের সম্ভাবনা জাগিয়ে ফিরে যান সুরিয়াবান্দারা। মানব সুতারের বলে বড় শট খেলতে গিয়ে মিস করেন তিনি। উইকেটকিপার ঋষভ পন্ত স্টাম্প ভাঙলে ৯২ রানেই থামে সুরিয়াবান্দারার ইনিংস।

দিন শেষে শ্রীলঙ্কার হয়ে সোনাল দিনুশা ৭ ও কেশারা নুয়ান্থা ৩ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে ১০৩ রান করা দিনুশার ওপরই এখন অনেকটা নির্ভর করছে শ্রীলঙ্কার লড়াই। তবে বৃষ্টি বারবার ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ দিনও বৃষ্টির কারণে খেলা আগেভাগে শেষ হয়। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে ভারত।

  • সর্বশেষ