শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪৩ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম: নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কমিটি।

বুধবার দেওয়া এক প্রেস বিবৃতিতে কমিটি জানায়, নেপালের এই ভয়াবহ দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন, তাদের পরিবারের প্রতি বাংলাদেশ সংসদ ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সহানুভূতি জানানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা সংহতির বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কমিটি বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকা একটি দেশ হিসেবে বাংলাদেশ নেপালের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে কমিটি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহায়তা দ্রুত বাস্তবায়নে সরকারের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী, এমপি, বিবৃতিতে স্বাক্ষর করেন।

  • সর্বশেষ