শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জোড়া সুপার ওভারের মহারণে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখ‌লো ক্রিকেট বিশ্ব। বুধবার আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মূল ম্যাচে দুই দলই সংগ্রহ করেছিল ১৮৭ রান। এরপর প্রথম সুপার ওভারেও দুই দল ১৭ রান করে তুললে আবারও টাই হয়। 

শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের ওভার থেকে ২৩ রান তুলে নেন ডেভিড মিলার ও ট্রিস্টিয়ান স্টাবস। ২৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে সম্ভাবনা জাগালেও আর হিসেব মেলাতে পারেনি গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এই হারে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গেল তাদের। 

দ্বিতীয় সুপার ওভারে ২৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বল ডট করার পর দ্বিতীয় বলেই আউট হয়ে যান মোহাম্মদ নবি। এরপর রহমানুল্লাহ গুরবাজ কেশব মহারাজকে টানা তিন বলে তিনটি ছক্কা মারেন। একটি ওয়াইডের পর শেষ বলে তিনি ক্যাচ দিয়ে আউট হলে ৪ রানে হেরে যায় লড়াকু আফগানরা।

এর আগে প্রথম সুপার ওভারে লুঙ্গি এনগিদির প্রথম দুই বলেই চার ও ছক্কায় ঝড় তোলেন আজমতুল্লাহ ওমরজাই। দুটি সিঙ্গেলের পর মারেন আরও একটি চার। ১৭ রান তুলে আফগানদের সুবিধাজনক অবস্থানে রাখেন তিনি।

১৭ রান ডিফেন্ড করতে ফজল হক ফারুকির হাতে বল তুলে দেন রশিদ খান। ডেভিড মিলার প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর ডিওয়াল্ড ব্রেভিস মারেন বিশাল এক ছক্কা। তবে তৃতীয় বলে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ট্রিস্টিয়ান স্টাবস একটি ইয়র্কার থেকে চার মারার পর শেষ বলে ছক্কা হাঁকালে প্রথম সুপার ওভারটিও টাই হয়ে যায়। তারপর শুরু হয় দ্বিতীয় সুপার ওভারের সেই নাটকীয় সমাপ্তি।

  • সর্বশেষ