শিরোনাম
◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ‘পর্যবেক্ষক’ কার্ডের ছড়াছড়ি, প্রভাব বিস্তারের শঙ্কা 

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এক অভিনব ও উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। সাংবাদিকতার সঙ্গে দূরতম সম্পর্ক নেই- এমন ব্যক্তিদের হাতেও এখন সাংবাদিক পরিচয়ে ‘পর্যবেক্ষক’ কার্ড দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভোটকেন্দ্র দখল ও নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ভুয়া কার্ড সংগ্রহ করা হয়েছে। ফলে সাধারণ ভোটার ও সচেতন মহলের মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে।

অনুসন্ধানে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় যারা আগে রাজনৈতিক নেতা বা প্রভাবশালী গোষ্ঠীর সহযোগী হিসেবে পরিচিত ছিলেন, তাদের কেউ কেউ এখন রাতারাতি ‘সাংবাদিক’ পরিচয়ে সক্রিয় হয়েছেন। অভিযোগ রয়েছে, কিছু অনলাইন পোর্টাল বা অনিবন্ধিত সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে তারা কৌশলে নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছেন।

স্থানীয়দের আশঙ্কা, সাংবাদিকতার ‘ঢাল’ ব্যবহার করে ভোটের দিন কেন্দ্রের ভেতরে নির্বিঘ্ন প্রবেশ এবং প্রভাব খাটানোই তাদের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে- সকাল টিভির প্রতিনিধি পরিচয় দেওয়া মাসুদের রহমানের সাংবাদিক পর্যবেক্ষক কার্ড। পরে ওই চ্যানেলের ফেসবুক আইডিতে পোস্ট করা হয় মাসুদের রহমান একজন ভুয়া সাংবাদিক। কাগজপত্র নকল করে তিনি সাংবাদিক পর্যবেক্ষক কার্ড হাতিয়ে নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে- মাসুদের রহমান জেলার সোনাইমুড়ি উপজেলায় একটি রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন। একই চিত্র জেলা শহরেও। সাংবাদিক নন, এমন একাধিক রাজনৈতিক ব্যক্তি হাতিয়ে নিয়েছেন সাংবাদিক পর্যবেক্ষক কার্ড। আবার পিছিয়ে নেই বাসের টিকিট বিক্রেতা, পত্রিকার হকার ও পিয়নরাও। পেসবুক পেইজ খুলেও নেওয়া হয়েছে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড। আবার একাধিক পেশাদার সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষকের কার্ড ও গাড়ির স্টীকার প্রদানে হয়রানির অভিযোগ রয়েছে।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে- সাংবাদিকরা প্রশাসনের বিশেষ সম্মান ও অগ্রাধিকার পান। এই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া কার্ডধারীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক প্রভাব বিস্তার বা ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করতে পারে- এমন আশঙ্কা করছেন তারা।

সচেতন মহলের মতে, সাংবাদিক পরিচয়পত্র থাকলে তল্লাশিতে কিছুটা শিথিলতা মেলে। আর এই সুযোগটিকেই হাতিয়ার করতে চাইছে অসাধু চক্র।

নোয়াখালীর কয়েকটি আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভুয়া সাংবাদিকদের অনুপ্রবেশ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময় থাকতে এসব কার্ডের কঠোর যাচাই-বাছাই না হলে ভোটের দিন পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,পর্যবেক্ষক কার্ড ইস্যুর ক্ষেত্রে আমরা তথ্য যাচাই করছি। তবে কিছু ক্ষেত্রে ফাঁকফোকর থেকে যেতে পারে। কোনো অপেশাদার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি কার্ডের কিউআর কোড ও বৈধতা যাচাইয়ে বিশেষ তৎপর থাকবে। সন্দেহভাজন ব্যক্তির কার্ড বাতিলের পাশাপাশি তাৎক্ষণিক আটক করার নির্দেশও দেওয়া হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভুয়া সাংবাদিকদের এই দৌড়ঝাঁপ বন্ধ করা এখন সময়ের দাবি। অন্যথায়, প্রকৃত সাংবাদিক ও বৈধ পর্যবেক্ষকদের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়