শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মঈন উদ্দিন:[২] রাজশাহীতে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজন সিএনজি অটোরিকশার চালক।

[৩] নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তাঁর স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭) এবং সিএনজি অটোরিকশার চালক আনসার আলী (৪৫)। তাঁর বাড়ি গোমস্তাপুর উপজেলার বাগডাস গ্রামে। বাবার নাম ইসাহাক বিহারী।

[৪] রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আবদুস সাত্তার তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাজশাহীর গোদাগাড়ী থেকে ওই অটোরিকশায় রায়হান শুভ (২৬) নামে আরেক যুবক ওঠেন। সিএনজি অটোরিকশাটি পবা উপজেলার মুরারিপুর এলাকায় আসার পর চাঁপাইনাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়।

[৫] ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম ও সিএনজির চালক আনসার আলী নিহত হন। আর স্থানীয়রা আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাত্তার মারা যান। আহত অন্যজনের শারীরিক অবস্থাও ভাল নয়।

[৬] ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

  • সর্বশেষ