শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে আবারো শুরু হচ্ছে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার

মঈন উদ্দীন: [২] প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারো স্মার্ট প্রি-পেমেন্ট স্থাপন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় নেসকো কর্তৃপক্ষ।

[৩] নেসকো জানায়, গ্রাহক জরিপকালে অধিকাংশ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারকারীর থেকে ইতিবাচক মনোভব পাওয়া যায়। ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির ফলে এরইমধ্যে নাটোর ও সিরাজগঞ্জে ৫৫ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হয়েছে।

[৪] নির্ধারিত সময়ের মধ্যে সরকারের শতভাগ স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার স্থাপনের লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী নগরীতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং নগরীর যখন যে ওয়ার্ডে মিটার স্থাপন করা হবে সে ওয়ার্ডে গণশুনানি করা হবে।

[৫] এ প্রেক্ষিতে গত ১১ জানুয়ারি রাজশাহী মহানগরীতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজ শুরু হয়।

[৬] এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজের সার্বিক অবস্থা অবহিতকরণ ও পরামর্শ গ্রহণের লক্ষে গ্রাহক, স্থানীয় সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

[৭] এ সময় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের পূর্বে গ্রাহক পর্যায়ের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহের পরামর্শ দেয়া হয়। এবং সকলের পরামর্শক্রমে নগরীতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে এ বিষয়ে গ্রাহকের সচেতনতা বৃদ্ধি ও এর ব্যবহারবিধি অবহিতকরণের জন্য ব্যপকহারে প্রচারণা চালানো হয়। এরই প্রেক্ষিতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়