শিরোনাম
◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১১:০৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউর ৬ অনুষদে নতুন ডীনসহ প্রক্টর নিয়োগ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও গতিশীল করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নিয়োগ প্রদান করেন। মেডিসিন অনুষদে হেমাটোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদে জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, শিশু অনুষদে শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদে নিউরোসার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদে এ্যানেসথেসিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. দেবব্রত বনিক ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন।

[৩] প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান (দুলাল)। পরিচালক (পরিদর্শন) পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম। হল প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এস.এম. মোস্তফা জামান। অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. স্বপন কুমার তপাদার ও অতিরিক্ত রেজিস্ট্রার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার শিক্ষা জনাব মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক। উপ-রেজিস্ট্রার শিক্ষা হিসেবে নিয়োগ পেয়েছেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন। মাননীয় ভাইস-চ্যান্সেলরের মহোদয়ের পিএস-১ পদে নিয়োগ পেয়েছেন জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল ও মাননীয় ভাইস-চ্যান্সেলরের মহোদয়ের পিএস-২ পদে নিয়োগ পেয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব দেবাশীষ বৈরাগী। পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার জনাব মহম্মদ উল্লাহ।

 

  • সর্বশেষ