শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি করেছে আওয়ামী ওলামা লীগ

সমীরণ রায়: [২] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে হেফাজত-জামায়তকে নিষিদ্ধ করাসহ মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ, ইফার এ ফতোয়া অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি করছি।

[৩] তারা বলেন, সরকারের উচিত অবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও উচিত তাদের বয়কট করা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন বরং তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা। কাজেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে পৃথিবীর সর্বোচ্চ মসজিদ (১৫০ তলা) নির্মাণ করতে হবে এবং বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেখানে সর্বোচ্চ মীনার তৈরি করতে হবে।

[৪] মানববন্ধনে জানানো বেশকিছু দাবির মধ্যে অন্যতম হলো-অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। মুজিব শতবর্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ একর জায়গার উপর জমি নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ১৫০ তলা মসজিদ নির্মাণ ও ৭ মার্চ ভাষণের স্থানে সর্বোচ্চ মিনার তৈরি করতে হবে।

[৫] এ মানববন্ধনে আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা মো. আখতার হোসাইন বোখারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মুফতী মাওলানা মো. আব্দুর সাত্তার, আওয়ামী ওলামা লীগের সহ-সভাপতি হাফেজ মাওলানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহম্মদ আব্দুস সবুর মিয়া প্রমুখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়