শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ১০:৪২ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এরশাদের রাজনীতির আদর্শ ছিলো তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা : কুনু মিয়া

আবুল কাশেম :[২] জাতীয় পার্টিকে শক্তি করতে হলে তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের রাজনীতির আর্দশ ছিলো তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা। ঝড়ে পড়া নেতাকর্মীদের খুঁজে নিয়ে দলকে সুসংগঠতি করতেন এরশাদ।

[৩] যার ফলে দলের মধ্যে বসন্তের কোকিলদের সংখ্যা কম। গ্রামের মানুষ এখনও পল্লী বন্ধু এরশাদের কথা স্বরণ করে। এরশাদের রাজনীতি ও আদর্শকে খুব ভালো বাসে। প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জাতীয় পার্টির   সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া উপরোক্ত কথা গুলো বলেন।

[৪] ১লা এপ্রিল ২০২১ইং গোলাপগঞ্জ উপজেলা বাঘা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে বাঘা পরগণা বাজারে জাতীয় পার্টির নেতা ছমির উদ্দিন সভাপতিত্বে ও মানিক মিয়ার পরিচালনায় বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন ও ঝড়ে পড়া নেতাকর্মীদের সুসংগঠতি করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৫] প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহŸায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া।

[৬] এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - বাঘা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আব্দুস সামাদ, নজির মিয়া, ছালেহ আহমদ, মো. বাহার উদ্দিন, ইকবাল হোসেন, এনামুল হক, আব্দুল মন্নান,মাখন মিয়া, শফিক মিয়া, রফিক মিয়া, সাবাজ মিয়া প্রমুখ। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ