শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮৭ সালে ভারতীয় দলের সঙ্গে হোলি খেলার স্মৃতিচারণে পাকিস্তানের ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : [২] রাষ্ট্রের পটভূমি যাই হোক না কেন, ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে যে সম্পর্ক বেশ বন্ধুসুলভ ছিল তা বলার বাকি রাখে না। খেলার বাইরে তাদের মজা, বন্ধুত্বপূর্ণ আচরণ বারবার করে সামনে এসেছে নানাভাবে। ২২ গজের মাঠে ছক্কা, চার, আউট, থার্ড আম্পেয়ার কলিং-য়ের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, পার্টি হোক বা উৎসবে দুই দেশের খেলোয়াড়দের অন্যরকম আচরণে দেখা যায়। সীমান্তে হোক, বা খেলার ময়দানে পাকিস্তান আর ভারতের মধ্যে লড়াই যে কোনও পরিস্থিতিতেই থাকে হাইভোল্টেজ। ক্রিকেটের ময়দান হলে তো কথাই নেই। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে বেশ পছন্দ করেন অনুরাগীরা।

[৩] সীমান্তবর্তী উত্তেজনার কারণে দীর্ঘ ৮ বছর দুই দেশের মধ্যে কোনও খেলা হয়নি। তবে আগামী দিনে টি-২০ সিরিজের সম্ভাবনা রয়েছে। তার আগে পাক খেলোয়াড়রা মনে স্মৃতিচারণ করলেন ভারতের খেলোয়াড়দের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কথা। যার ছবি শেয়ার করেছেন সোশ্যালে।

[৪] সে দিনটি হোলি। সাল ১৯৮৭। তাজ হোটেলে রঙ খেলেছিলেন তারা। সম্প্রতি ক্রীড়া উপস্থাপক গৌতম বিমানি ছবিটি শেয়ার করারা পাশাপাশি লিখেলেন, ক্রিকেট জীবনে আমার সেরা স্মৃতি। তাজ ওয়েস্ট এন্ডে ভারত ও পাক ক্রিকেটার দলের হোলি খেলা। সেই একই ছবিটি আবার শেয়ার করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনিও জানিয়েছেন, হোলির শুভেচ্ছা। ভারতে কাটানো ৮৭ সালে কী ভালো দিন ছিলো।

[৫] ছবিতে দেখা যাচ্ছে, রোগা ছিপছিপে চেহারার ওয়াসিম আকরাম। যাকে চেনা প্রায় যাচ্ছে না। একে তো রঙ মাখা তার উপর সেই পুরোনো দিনের ছবি। চেনাই মুশকিল। ইনি পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। - জি নিউজ

  • সর্বশেষ