শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে সংবাদ প্রকাশের জেরে নারী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবীর মামলা

এম.ইউছুপ রেজা: চট্টগ্রামের বোয়ালখালীতে সংবাদ প্রকাশের জের ধরে এক নারী সাংবাদিককের বিরুদ্ধে আদালতে চাঁদা দাবীর অভিযোগে মামলা দায়েরের করা হয়েছে। গত রবিবার (২৮ মার্চ) দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন শাহীনা আকতার নামের এ মহিলা। এ মামলায় আরো দুইজনকে আসামী করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সদরের একটি মার্কেট মালিক মো.সেলিম উদ্দিন মার্কেটের দোকান নির্মাণ করতে গেলে ওই মার্কেটের দোকানদার প্রবাসী আবুল কালামের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে থানায় সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। গত ২৪ মার্চ রাত ২টার দিকে পুলিশের উপস্থিতিতে ওই মার্কেটের নির্মাণাধীন দোকান ঘর ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেটের মালিক মো. সেলিম ও মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় গত শনিবার (২৭ মার্চ) "এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে বোয়ালখালী থানা পুলিশের যোগসাজশে দোকানের মালিকের স্ত্রী শাহীনা আকতার বাদী হয়ে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।

তিনি বলেন, ‘ মামলার বাদীকে আমি চিনি না। তার সাথে আমার কোনোদিন কথাও হয়নি। অথচ আমাকে আসামী করে তিনি মামলা দায়ের করেছেন।

এঘটনায় সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন হওয়ার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবী করেন সাংবাদিক ফারজানা।

মার্কেট মালিক মো. সেলিম বলেন, বুধবার রাতের আঁধারে থানার এসআই জাহাঙ্গীর আল আমানের উপস্থিতিতে সন্ত্রাসীরা মার্কেটের নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুর করে লুটপাঠ চালান। এ সময় তারা আগুন দেওয়ার চেষ্ঠা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মার্কেট সমিতির সভাপতি মো. আনোয়ার বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং জরুরী বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।’

নারী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা মামলার করায় নিন্দা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব, বোয়ালখালী অনলাইন প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কালের কণ্ঠ শুভ সংঘ, মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ