শিরোনাম
◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে হেফাজতের সমাবেশ করা হয়েছে: মিছবাহুর রহমান চৌধুরী

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার সময় টিভির টকশোতে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, গত শুক্রবার হেফাজতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী আন্দোলন ছিলো সম্পূর্ণ পরিকল্পিত। বায়তুল মোকাররমে এ আন্দোলনকে ঘিরে আঘাত হানা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা হয়।

[৩] তিনি বলেন, হেফাজতের রাজনৈতিক ভূমিকার কারণে ইসলামী রাজনৈতিক দলগলো পিছিয়ে পড়েছে। তাদের জন্য স্বাধীনতার পর মানুষের মধ্যে বিদ্বেষের সৃষ্টি হয়েছিলো। ইসলামের মূল আকিদার মধ্যে আঘাত এসেছিলো। এখনো সব ইঙ্গিত সেদিকে যাচ্ছে।

[৪] তিনি আরও বলেন, কওমী মাদ্রাসার আলেমগণ সব অসাম্প্রদায়িক। আমি হিন্দু ও বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে রাজনীতি করেছি। তাদের মধ্যে এ রকম অসাম্প্রদায়িক চেতনা দেখিনি।

[৫] খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, মোদির প্রতি ক্ষোভ এই দেশের জনগণের আছে। সমাবেশের জন্য ডিএমপির থেকে অনুমতি নেয়া হয়েছিলো। ছাত্রলীগের ছেলেরা আন্দোলনে বাধা সৃষ্টি করেছে। মাদ্রাসার ছেলেদের রক্তাক্ত করেছে।

[৬] তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় হামলা এবং মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়