শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হককে গ্রেফতারে আল্টিমেটাম

ডেস্ক নিউজ: হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

সোমবার (২৯মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেন্টাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে ব্যাপক ভাংচুরসহ অগ্নিসংযোগ করে হেফাজত ইসলাম।

জেলার সরকারি গণগ্রন্থাগার, সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আগুন দেয় হরতাল সমর্থকরা। একই সময়ে ভাঙচুর চালায় জেলার ঐতিহাসিক সাহিত্য একাডেমি, বঙ্গবন্ধু স্কয়ার, ব্রাহ্মণবাড়িয়া অবকাশে উপস্থিত স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সূত্র: সময়টিভি, ইত্তেফাক অনলাইন

 

  • সর্বশেষ