শিরোনাম
◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারের সুস্থতায় তেঁতুল

হেল্থ ডেস্ক: অত্যাধিক ওজনের কারণে হার্ট, লিভার, কিডনি বিকল হয়ে পড়ে। তেঁতুল রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরল বাড়িয়ে দেয়। মানব কণ্ঠ

গবেষণায় জানা যায়, ওজন কমাতে ও লিভারের সংক্রমণ রুখতে সাহায্য করে পাকা তেঁতুল। তেঁতুলের মধ্যে উপস্থিত নিকেল, রুপো, ম্যাঙ্গানিজ, আয়রন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহ রোধে সাহায্য করে। ত্বকের উন্নতিতেও বিশেষভাবে সাহায্য করে তেঁতুল।

তেঁতুল দীর্ঘদিন ধরে ন্যাচারাল স্ক্রাব হিসেবে ব্যবহার করা হয়। আলফা হাইড্রোক্সিল অ্যাসিডের জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি। এতে থাকে টার্টারিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করে তোলে।

তেঁতুলে রয়েছে উচ্চমাত্রার অ্যাসিড, চিনি, ভিটামিন বি, এবং ক্যালসিয়াম। কাঁচা অথবা পাকা তেঁতুল খেলে উচ্চ রক্তচাপ বা হাইপ্রেসার তাৎক্ষণিকভাবে উপশম হয়। তেঁতুলে টারটারিক অ্যাসিড থাকায় খাবার হজমে সহায়তা করে।

পাকা তেঁতুল ভিজিয়ে রেখে সকালে শুধু পানি খেলে হাত-পায়ের জ্বালা কমে। পেটের বায়ু, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। অত্যধিক জ্বর কমাতেও তেঁতুল কার্যকর। স্কেলিটাল ফ্রুরোসিস রোগের প্রকোপ হ্রাস করতেও তেঁতুল ব্যবহৃত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়