শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

আল-হেলাল : [২] কারাগারে থাকা ঝুমন দাস আপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলা বাদী হয়েছেন শাল্লা থানার এসআই আব্দুর রহিম।

[২] শাল্লা থানার ওসি নাজমুল হক সাংবাদিকদের জানান,গত ১৭ই মার্চ ৫৪ ধারায় ঝুমন দাস আপনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানোর পর গত সোমবার রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

[৩] ১৬ই মার্চ হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় ঝুমন দাস।

[৪] এদিকে হামলা-ভাঙচুরের ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরোও দেড় হাজার জনের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাঙচুর করাসহ লুটপাটের পর হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের অনুসারীরা ঝুমুন দাস আপনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঝুমন দাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সম্পাদনা : মুরাদ হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়