শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আসরে কাঁদতে কাঁদতে মারা গেল কনে

ডেস্ক নিউজ: বিয়ের আসরে কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কনে।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, সোনপুরের জুলুন্দার বাসিন্দা গুপ্তেশ্বরী সাহু ওরফে রোজি সাহু বিয়ের পিঁড়িতে বসেছিলেন শুক্রবার। স্বামী বিসিকেসন টেটেলগাঁও গ্রামের বাসিন্দা। সাধ্যমতোই মেয়ের বিয়ের আয়োজন করেছিল পরিবার। পরিকল্পনা মতোই বিয়ের কাজ সম্পন্ন হয়। কিন্তু বিপত্তি বাঁধে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়।

রোজির পরিবার তাকে বিদায় জানানোর জন্য তৈরিই ছিল। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে যা যা আচার-রীতি থাকে, সেসবও পালন শেষ হয়েছিল। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। পরিবার ছেড়ে যাওয়ার কষ্টে ডুকরে কাঁদতে শুরু করেন রোজি। কাঁদতে কাঁদতে হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় চোখে-মুখে পানি ছিটিয়ে রোজির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন আশপাশের লোকজন। কিন্তু কিছুতেই তার জ্ঞান না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবার ও আত্মীয় স্বজনরা। পরে আর দেরি না করে রোজিকে নিয়ে যাওয়া হয় দুঙ্গুরুপলি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

রোজির এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবারই। সংসার শুরুর আগেই এভাবে সবকিছু শেষ হয়ে যাওয়া কিছুতেই মানতে পারছেন না কেউ। জানা গেছে, কয়েক মাস আগেই বাবাকে হারিয়েছেন রোজি। বাবার মৃত্যুর শোকে বেশ চুপচাপ হয়ে গিয়েছিলেন তিনি। আর বিয়ের আসরে তার জীবনও থেমে গেল। সূত্র: সংবাদ প্রতিদিনি, এসময়.কম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়