শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৩২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ পেরোলেই পুরুষদের বন্ধু কমে যায়, উল্টোটা হয় মহিলাদের

ডেস্ক রিপোর্ট: আপনি এখন রয়েছেন পুরো পার্টি মুডে। বন্ধুদের সঙ্গে হুল্লোর করার জন্য সেজেগুজে রেডি। কিন্তু বাধ সাজছেন আপনার স্বামী। লোকের ভিড়ে মোটেই যেতে রাজি নন আপানার কর্তা। তাই কখনো ভলবেসে গলা নামিয়ে আবার কখনও বেজায় চটে গলা চড়িয়ে তাঁকে রাজি করার আপ্রাণ চেষ্টা করে চলে।

এই সমস্যা আপনার একার নয়। ৩০ পেরোনোর পর থেকে প্রায় সব বিবাহিত পুরুষরাই 'সোশ্যাল গেদারিং' থেকে দূরে থাকতে চান। ধীরে ধীরে তাঁরা কমাতে থাকেন তাঁদের সামাজিক গণ্ডী।

এমনটাই বলছে রিসার্চ রিপোর্ট। বয়স যতো বাড়তে থাকে বন্ধু বান্ধবের এলাকা ছোট করতে থাকেন পুরুষরা। একজন ২৫-২৬ বছরেরর যুবকের বন্ধুর গণ্ডীর থেকে একজন ৩০ বছরের যুবকের বন্ধুর গণ্ডীটা অনেক ছোট হয়ে যায়।

বিবাহিতদের ক্ষেত্রে এটা আরও বেশি করে দেখা যায়। বন্ধু বান্ধুবের তুলনায়, পরিবার, সন্তান, এসবের মধ্যে তারা বেশি থাকেন। ৪০ পর্যন্ত এমনটাই চলতে থাকে। এরপর আবার বাড়তে থাকে পুরুষদের ফ্রেন্ড সার্কেল'। বয়স ষাটের কোঠায় পৌঁছলে ফের ছোট হয়ে যায় গণ্ডী। বন্ধুদের হারিয়ে একাকীত্ব গ্রাস করতে থাকে পুরুষদের।

ঠিক উল্টোটা হয় মহিলাদের ক্ষেত্রে। তিরিশের পর থেকে আরও বেশি করে বন্ধু মহলে অ্যাক্টিভ হতে থাকেন মহিলারা। বিয়ের পরে এই প্রবণতা বাড়তে থাকে।

৪০ থেকে ধীরে ধীরে আবার তা স্থিত হতে থাকে। মহিলারা বন্ধু বান্ধব ছেড়ে ছেলে- মেয়ে নিয়ে পরিবারেই বেশি থাকতে পছন্দ করেন। জিনিউজ২৪

  • সর্বশেষ