শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:৫২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা : ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আতাউর অপু: সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন বিষয়টি তথ্য নিশ্চিত করেন। আরটিভি

অভিযোগপত্রে বলা হয়, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে বার্নিকাট অংশগ্রহণ করেন। সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্রে করা হয়েছে এমন সন্দেহে সেদিন এ হামলার ঘটনা ঘটে। তবে এটাকে পুলিশের পক্ষ থেকে ষড়যন্ত্র বলা ধৃষ্টতা এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মনে করেন বদিউল আলম। আরটিভি

অভিযোগপত্রে অন্তর্ভুক্ত ৯ আসামি হলেন-ছাত্রলীগ নেতা নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, শহিদুল আলম খান, তানহা ওরফে মুজাহিদ, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, মো. সিয়াম ও অলি আহমেদ। আরটিভি

অভিযোগপত্রের তথ্য বলছে, সরকারবিরোধী ষড়যন্ত্র হওয়ার সন্দেহের জের ধরে সেদিন স্থানীয় ছাত্রলীগের নেতা নাইমুল হাসানের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের একটি দল ইটপাটকেল নিক্ষেপ করে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি ধাওয়া করলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়, বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। বদিউল আলম মজুমদার, তার স্ত্রী ও সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাংলাট্রিবিউন

বদিউল আলম মজুমদার বলেন, ‘সংবিধানের ৪৩ অনুচ্ছেদে যোগাযোগ এবং গৃহের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমার বাড়িতে আমি একটা নৈশভোজের আয়োজন করেছি। এটাকে পুলিশের পক্ষ থেকে ষড়যন্ত্র বলা ধৃষ্টতা এবং মৌলিক অধিকারের লঙ্ঘন। এ ঘটনা থেকে ভয়াবহ ঘটনা ঘটতে পারত। মার্কিন রাষ্ট্রদূত আহত বা নিহত হতে পারতেন। আমরা হতে পারতাম।’ প্রথম আলো

তিনি বলেন, ‘লোকজনকে ডেকে এই হামলা করা হয়েছে বলে ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যক্তি গণামধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। অথচ অভিযোগপত্র থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এটা উদ্দেশপ্রণোদিত ও প্রহসনের চার্জশিট।’ প্রথম আলো

জানতে চাইলে ঢাকা মহানগর ছাত্রলীগ-উত্তরের সভাপতি ইব্রাহীম জানান, যদি কারও বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করেন, তবে তার বা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে ঢাকা মহানগর ছাত্রলীগ-উত্তরের সেক্রেটারি সাইদুর রহমান হৃদয় বলেন, ‘তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আজই আমি প্রথম জানলাম। আমি বিষয়টির খোঁজ নেবো।’ বাংলাট্রিবিউন

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বাদী হয়ে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়