শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগারেটের আগুনে পুড়লো ১০০ বিঘা জমির পান বরজ

ডেস্ক রিপোর্ট:  ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে গেছে ৬০ কৃষকের অন্তত ১০০ বিঘা জমির পানের বরজ। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ও শিতলী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটতে পারে।ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

 ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আয়ুব হোসেন চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই ওই দুই গ্রামের কৃষক শাহিন মন্ডল, জাফর আলী, মতিয়ার বিশ্বাস, শরিফুল ইসলাম, সাহেব আলী, গোলজার আলী ও জাকির হোসেনসহ প্রায় ৬০ কৃষকের প্রায় ১০০ বিঘা জমির পান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
তারা আরও জানান, তবে পার্শ্ববর্তী আরও প্রায় দেড়শ বিঘা জমির পানের বরজ রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।তবে কোনও কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাংলা ট্রিবিউন
  • সর্বশেষ
  • জনপ্রিয়