শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী করবেন লো প্রেশার হলে?

আতাউর অপু: আমরা অনেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকি। তবে নিম্ম রক্তচাপের বিষয়টিও অবহেলা করার মত না। চিকিৎসকের মতে সাধারণ রক্তচাপ হওয়া উচিত ১২০/৮০। ব্লাড প্রেশার বেশিও যেমন খারাপ তেমনি কমও খারাপ। রক্তচাপ কম হলে মাথা ঘোরা,বমি বমি ভাব দেখা দেয়। এমন যদি হয়ে থাকে তবে খুব দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। এছাড়া বাড়িতেও কিছু নিয়ম কানুন মেনে চলুন।

কম খান, কিছু সময় পর পর খান:

কম খেলেও দীর্ঘ সময় পেট খালি রাখা যাবে না। এতে করে ব্লাড প্রেশার কমে যেতে পারে। এজন্য কিছু সময় পর পর খাওয়ার চেষ্টা করুন।

পানি খাওয়া:

পর্যাপ্ত পরিমাণ পানি খেলে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যদি বেশি পানি খেতে খারাপ লাগে তবে নারিকেল পানি, ডালিমের শরবত খেতে পারেন।

লবণ:

আপনার যদি ব্লাড প্রেসার কমে যায় সেক্ষেত্রে লবণ খাওয়ার চেষ্টা করুন। কারণ লবণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে দ্রুত।

কফি:

এক কাপ কফি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে বেশি কফি খাওয়া থেকে বিরত থাকেন। বেশি কফি খেলে ডিহাইড্রেশন হতে পারে।

তুলসি পাতা:

সকালে ৫ থেকে ৬টা তুলসি পাতা চাবানোর  অভ্যাস করুন। তুলসিকে ওষুধি গাছ বলা হয়। তুলসি পাতা প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে আপনার শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে।

অ্যালকোহল:

আপনার ব্লাড প্রেসার যদি লো হয় তবে অ্যালকোহল বাদ দেওয়ার চেষ্টা করুন। তা না পারলে কম খাওয়ার চেষ্টা করুন।

  • সর্বশেষ