শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩১ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমালিয়ায় সুরক্ষাবাহিনীর বিরোধীদলীয় বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ

মাহামুদুল পরশ: [২] শুক্রবার সোমালিয়ার রাজধানীতে এ ঘটনা ঘটে। বিরোধীদলীয় নেতার দেহরক্ষীবাহিনী পাল্টা আক্রমণ করলে আংশিক রণক্ষেত্রে পরিণত হয় সোমালিয়ার বিমানবন্দর নিকটবর্তী এলাকা। আল-জাজিরা, বিবিসি, ইয়াহু নিউজ

[৩] স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বন্দুকযুদ্ধে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিক্ষোভ মিছিলের নেতা সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী হাসান আলি খায়ের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু সরকারের সুরক্ষাবাহিনী আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে।

[৪] এদিকে, প্রধানমন্ত্রী মোহাম্মাদ হোসইেন রুবেল এক বিবৃতিতে বলেছেন, বিরোধীদলীয় রক্ষীবাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে এবং তার পরই সরকারের সুরক্ষাবাহিনী আত্মরক্ষার জন্য পাল্টা হামলা করে।

[৫] ঘটনার পর রাজধানী মোগাদিসুর রাস্তায় দেশটির সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী, সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়