শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. ফোরকান উদ্দীন ওরফে সাকিল খান।

[৩] একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

[৪] মামলা সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর এলাকায় ভাড়াবাড়িতে বসবাসকালীন পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ১১ অক্টোবর গভীর রাতে মর্জীনা ওরফে বিথিকে তার স্বামী সাকিল খান ধারালো অস্ত্রে দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

[৫] এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ অক্টোবর লোহাগড়া থানায় জামাই সাকিলকে আসামি করে মামলা দেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে রায় দেন আদালত। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ